ইরানে সামরিক হামলার ব্যাপারে 'সিরিয়াস' ট্রাম্প!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক মার্কিন সূত্র এ বিষয়ে ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন কৌশল ও বিকল্প ইতোমধ্যে তার সামনে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে কীভাবে সামরিক অভিযান চালানো যেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ট্রাম্পকে বিস্তারিত ব্রিফ করেছেন। যদিও এখনো হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিষয়টি তিনি ‘সিরিয়াসলি’ ভাবছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের কোন কোন স্থাপনায় এবং কীভাবে হামলা চালানো যেতে পারে, এ নিয়ে একাধিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে।

এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করার পর শুক্রবার ও শনিবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

এদিকে, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিবিসিকে দেওয়া তথ্যে তিনটি হাসপাতালের কর্মীরা জানান, নিহত ও আহত মানুষের চাপে হাসপাতালগুলো উপচে পড়ছে।

তেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, অনেক ক্ষেত্রে তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি করা হয়েছে। এমনকি কারও কারও হৃদপিণ্ডেও গুলির চিহ্ন পাওয়া গেছে।

একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক বলেন, 'বিপুল সংখ্যক আহত রোগী আসায় হাসপাতালকে ‘ক্রাইসিস মুডে’ নিতে হয়েছে। সীমিত সক্ষমতার মধ্যে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।'

বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহিংসতায় নিহত হয়েছেন। এখন পর্যন্ত তাদের নিহতের সংখ্যা ১৪ বলে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি