ইরানের সরকারবিরোধী বিক্ষোভে কানাডীয় নাগরিক নিহত, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে কানাডার এক নাগরিক নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে ইরানি কর্তৃপক্ষের দমন-পীড়নের কড়া সমালোচনা করেছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিতা আনন্দ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিতা আনন্দ বলেন, 'ইরানি কর্তৃপক্ষের হাতে একজন কানাডীয় নাগরিক নিহত হওয়ার খবর পেয়েছি।'

যদিও নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কানাডার কনস্যুলার কর্মকর্তারা নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

ইরানে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নিতা আনন্দ বলেন, 'দমন-পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে গিয়ে ইরানি জনগণ যে বিক্ষোভ করছে, তার জবাবে শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে মানবজীবনের প্রতি অবহেলা দেখিয়েছে।'

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরানি কর্তৃপক্ষের দমন-পীড়নের ফলে দেশটিতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন।

কানাডাসহ জি–৭ ভুক্তভোগী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত সহিংসতা’র তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা ইরানি কর্তৃপক্ষকে সংযম প্রদর্শন, মানবাধিকারের প্রতি সম্মান দেখানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হলে ‘অতিরিক্ত পদক্ষেপ’ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিক্ষোভকেন্দ্রিক অস্থিরতা ও সন্ত্রাসবাদের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে। ইরানি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থানকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার অংশ বলে দাবি করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি