জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।’

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের এ ধরনের বক্তব্য বিভেদ ও ধোঁয়াশা তৈরির চেষ্টা। তিনি দাবি করেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে, যা দেশি-বিদেশি মহলে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন একটি স্বচ্ছ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা অনভিপ্রেত এবং সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের অতীত ইতিহাস সম্পর্কে দেশবাসী অবগত এবং সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি মোকাবিলা করা যায়, সে বিষয়ে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে তা নষ্ট করতে চাচ্ছে। তার মতে, এসব প্রচেষ্টা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার