জুলাই থেকেই কার্যকর হতে পারে নবম পে স্কেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন স্কেলের পূর্ণাঙ্গ মূল বেতন কার্যকর হতে পারে। পরবর্তী ধাপে ২০২৭-২৮ অর্থবছর থেকে নতুন ভাতা চালুর সুপারিশ করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি পে কমিশনের সুপারিশ মূল্যায়ন এবং বাস্তবায়নের রূপরেখা অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে।

প্রাথমিকভাবে বাস্তবায়ন কমিটি তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী ১ জুলাই থেকে নতুন মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা কার্যকরের সুপারিশ ছিল।

তবে এ প্রস্তাব বাস্তবায়নে নানা জটিলতার বিষয় সামনে আসে। বার্ষিক বেতন বৃদ্ধির কারণে অনেক কর্মচারীর বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন স্কেলের অর্ধেক কার্যকর হলেও প্রকৃত বেতন খুব বেশি বাড়বে না। এমনকি কারও কারও মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে বাস্তবায়ন কমিটি নতুন প্রস্তাব তৈরি করেছে। এতে আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকরের সুপারিশ করা হচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকারের আর্থিক সক্ষমতা থাকলে নতুন বেতনকাঠামো একবারেই বাস্তবায়ন করা হতো। তবে তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়ন করা সম্ভব হলে সেটিই হবে বাস্তবসম্মত। একই সঙ্গে সরকারি কর্মচারীদের রাজস্ব আহরণে আরও মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক অন্তর্ভুক্ত রয়েছেন।

এদিকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামো সম্পর্কিত প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন কেবল সরকারি প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার