ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা নরেন্দ্র মোদির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ভারতে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে একটি ‘ত্রুটিহীন’ ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন জোট এনডিএর আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় পরীক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বৈঠক শেষে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি একটি নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সোমবার দিল্লিতে হাজারো তরুণ সংসদ ভবন অভিমুখে মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে।

পুলিশের দাবি, সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১৮ জন নিরাপত্তা ও পুলিশ সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে আরও বেশি মানুষ আহত হওয়ার দাবি করা হয়েছে।

মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুনঃপরীক্ষা আয়োজন ও সময়মতো ফল প্রকাশের কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে আন্দোলনকারীরা জানিয়েছে, তারা তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। তবে আপাতত সংসদ অভিমুখে বড় ধরনের মিছিল করবে না বলে জানিয়েছে তারা।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলনকারীদের অন্যতম দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ।

চাকরির সংকট, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের তরুণদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এই আন্দোলন শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি