কক্সবাজার থেকে প্রতিমাসে বস্তা ভরে ইয়াবা আনতেন ওবায়দুল কাদের: অলি আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

অলি আহমদ দাবি করে বলেন, 'ওবায়দুল কাদের প্রতিমাসে দুয়েকবার কক্সবাজার সফরে গিয়ে আব্দুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। সেসময় অনেকেই মনে করতেন মন্ত্রী খুবই পরিশ্রমী, কারণ তিনি বারবার কক্সবাজার সফরে যেতেন। কিন্তু তার কক্সবাজার সফরের মূল উদ্দেশ্যই ছিল মাদক সংগ্রহ।'

তিনি প্রশ্ন করেন, 'মন্ত্রী যদি অন্য প্রয়োজনে সফর করতেন, তাহলে অন্যান্য অঞ্চল বাদ দিয়ে বারবার কক্সবাজারকেই বেছে নিতেন কেন?

মাদকের প্রসারের বিষয়ে আলোকপাত করতে গিয়ে এলডিপি সভাপতি বলেন, 'অতীতে অন্তর্বর্তী সরকারের সময় মাদক সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বর্তমানে জনপ্রতিনিধিরাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়েছেন। দ্রুত-সহজ উপায়ে বিপুল অর্থ উপার্জনের নেশায় তারা একে বেছে নিয়েছে। জনপ্রতিনিধিরা জনসমক্ষে মাদক ব্যবসায়ীদের পুলিশের কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না।'

সংসদ সদস্যদের কঠোর সমালোচনা করে অলি আহমদ বলেন, 'বর্তমান সংসদের তিন ভাগের একভাগ সদস্য ব্যবসায়ী। সংসদের একটি বড় অংশের সদস্য অশিক্ষিত, যাদের ভদ্রতা দেখিয়ে ‘স্বশিক্ষিত’ বলা হচ্ছে। এমন সংসদ সদস্যরাই দেশের আইন প্রণয়ন করছেন।'

গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার