আইন-আদালত
তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে একই সঙ্গে তিন পৃথক দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালত রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে, এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
হাসিনার পুত্র জয়ের ৫ বছরের কারাদণ্ড
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
হাসিনা কন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
১২২তম বার পেছাল সাগর–রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ
১২২তম বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। রাজধানীর ঢাকার একটি আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ আগামী ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ঠিক করেন বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা হবে। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। ৪৩ বছর বয়সি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনের জন্য শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট নিশ্চিত করেছিলেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য প্রথম প্রকাশ করে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সিটি মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল।
প্লট জালিয়াতির মামলায় হাসিনা-রেহানা সহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ
ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। সোমবার (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। গত ২৫ নভেম্বর রায়ের তারিখ ধার্য করা হয়।
পূর্বাচল প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশই চূড়ান্তভাবে বহাল রইল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল আবেদন খারিজ করে এই আদেশ দেন।
হাসিনা ও জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর আগে এই মামলায় জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল।
শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা করা হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ১৭ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে সাবেক আওয়ামী লীগ সরকারের ১৭ জন মন্ত্রী–প্রতিমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার অগ্রগতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। এর আগে বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেন।