আইন-আদালত
‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’; নিজের বক্তব্য শুনলেন পলক
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে। রোববার (১১ জানুয়ারি) পলক কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হন। মামলার অপর আসামি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। প্রসিকিউশন তার গণমাধ্যমে দেওয়া বিখ্যাত মন্তব্য “ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে” বিচারকের সামনে তুলে ধরেন। এছাড়া, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সময়কালীন তার কথপোকথনও আদালতে পড়ে শোনানো হয়।
জুলাই হত্যা মামলায় জামিন পেলেন প্রথম আসামি
জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে প্রথমবারের মতো জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১১ জানুয়ারি) জামিনের এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। আসামিপক্ষের আইনজীবী জানান, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত। একই রোগে তার দুই ভাই মারা গেছেন।
ট্রাইব্যুনালে হাজির শাহরিয়ার কবির, শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় শুনানি আজ
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) আজকের শুনানি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। মামলায় আরও চারজন অভিযুক্ত আছেন, তারা হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা একেএম শহিদুল হক এবং মোল্যা নজরুল ইসলাম।
হাদি হত্যা মামলায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় নিলেন বাদী
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ দুই দিনের সময় নিয়েছে। ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত শুনানির পর অভিযোগপত্র গ্রহণের জন্য ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। শুনানিতে বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য তিনি আদালতে দুই দিনের সময় চেয়ে আবেদন করেন। বাদীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল। এদিন হাদির ভাই ওমর হাদিও আদালতে উপস্থিত ছিলেন।
জুলাই হত্যাকাণ্ড: সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠন করে এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। এর আগে, গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এখনো পুরোপুরি উদ্ধার না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুই আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনে দুই সংসদীয় আসনে ভোটগ্রহণ আয়োজন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটের বৈধতা নিয়ে আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদেশে উল্লেখ করা হয়, পাবনা-১ আসনের সাথিয়া উপজেলা এবং পাবনা-২ আসনের সুজানগর ও বেড়া উপজেলা নির্বাচনের জন্য যথাযথ গণনায় অন্তর্ভুক্ত হবে।
জেআইসিতে গুম-নির্যাতন: শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি পরিচালনা করছেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর ১৩ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
শামীম ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। মামলার আসামিদের মধ্যে শামীম ও অয়নের পাশাপাশি ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন।
ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) মামলা দায়ের করেছে প্রসিকিউশন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে।