রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ঠিক করেন বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে অপসারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে নতুন করে তদন্ত করার নির্দেশ দেয়। পাশাপাশি ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেয় আদালত।
তবে সেই সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় তদন্ত এখনো চলমান জানিয়ে রাষ্ট্রপক্ষ আরও ৯ মাস সময় বৃদ্ধির আবেদন করেছে।