আইন-আদালত
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
শতাধিক গুম-খুনের অভিযোগ: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিজিএফআইয়ের হাতে অমানবিক নির্যাতনের শিকার হন তারেক রহমান: সাবেক সেনাপ্রধান
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যত রাষ্ট্রের মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং এ সময় বেসামরিক ব্যক্তি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চালানোর এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রোববার (৮ ফেব্রুয়ারি) গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এবারে নাহিদ ইসলামের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করে হাইকোর্টে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিটটি দায়ের করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে শামীম আহমেদ দাবি করেন, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ডোমেনিকার নাগরিক।
নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে দায়ের করা রিট ও আপিল খারিজ হওয়ায় ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এসব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের বিবরণ আদালতে শোনালেন বিচারক, বেদনাহত সবাই
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের ভয়াবহ বিবরণ আদালতে উঠে এসেছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে শুনানিকালে ভুক্তভোগী শিশুটির জবানবন্দির অংশ পড়ে শোনানো হয়।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: আদালতে জবানবন্দিতে যা বললেন অটোরিকশাচালক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঘটনার দিন তাঁকে বহনকারী অটোরিকশার চালক মো. কামাল হোসেন (৪৬)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আহমেদ তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
ওসমান হাদি হত্যা মামলায় সহযোগী সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পলাতক ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পুনর্বাসন ফ্ল্যাট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবসহ মোট ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন: সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ
কাদের–সাদ্দামের জন্য আইনজীবী নিয়োগ দিল সরকার
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ সাত নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ। অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
কুমিল্লা-২ আসনের সীমানা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে ইসির আবেদন
কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন। ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী জানান, রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী
দেড় যুগ আগের আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেলেন বিএনপির সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রায়ের সময় দুলু উপস্থিত ছিলেন এবং আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে প্রাঙ্গণ ত্যাগ করেন। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ সাবেক উপমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।