শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা করা হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমদের কাছে ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। ইসলামে আল্লাহকে নিরাকার হিসেবে মানা হয় এবং রোজা রাখা হয় তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে। অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর মূর্তি তৈরি করে পূজা-অর্চনা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন মন্তব্য ধর্মীয় অনুভূতিকে আহত করতে পারে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন–এ প্রচারিত একটি ভিডিওতে ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্য করেন। এই বক্তব্য ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে বলে মামলায় দাবি করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি