রোববার (২১ ডিসেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সিএনএস লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে আগের দরপত্র বাতিল করে একক উৎসভিত্তিক প্রক্রিয়ায় সিএনএস লিমিটেডকে পাঁচ বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এতে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়, যা আগের ও পরের চুক্তির তুলনায় অনেক বেশি।
দুদক জানিয়েছে, এ অনিয়মের মাধ্যমে সরকার প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন আসামিও বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।