লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস। সোমবার পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসটির উদ্বোধন করা হয়।

লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়ে বলেন, এটি ব্রিটিশ–ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে এক গভীর তাৎপর্যপূর্ণ মাইলফলক। তাঁর ভাষায়, এই দূতাবাস ফিলিস্তিনি জনগণের সার্বভৌম রাষ্ট্র পাওয়ার অধিকার এবং বিশ্বে সব জাতির সমতার প্রতীক।

গত বছরের সেপ্টেম্বরে গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ও ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর ধারাবাহিকতায় এবার দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন যুক্তরাজ্যে পূর্ণ কূটনৈতিক মর্যাদা লাভ করল। ফলে দেশটিতে অবস্থানরত ফিলিস্তিনিরা এখন থেকে রাষ্ট্রীয় পর্যায়ের কূটনৈতিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত জোমলট বলেন, গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসরত প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের জন্য এই দূতাবাস একটি শক্ত বার্তা বহন করে। তিনি বলেন, “এই দূতাবাস প্রমাণ করে—আমাদের পরিচয় অস্বীকার করা যাবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না এবং আমাদের জীবনের মূল্য কখনোই কম নয়।”

এক শতাব্দীরও বেশি সময় ধরে যাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা হয়েছে, তাদের জন্য এই দূতাবাস প্রতিষ্ঠা একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্য জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ১৯৬৭ সালের সীমান্তকে ভিত্তি ধরা হয়েছে, যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কূটনৈতিক কোরের মার্শাল অ্যালিস্টার হ্যারিসন। তিনি এই উদ্যোগকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ‘নতুন অধ্যায়ের সূচনা’ হিসেবে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন গাজার ১৪ বছর বয়সী কিশোর ওবাইদাহ। সংঘাত থেকে বেঁচে ফেরা এই কিশোর জানায়, সে ভবিষ্যতে রাষ্ট্রদূত হয়ে নিজের জনগণের জন্য কাজ করতে চায়। তার মতে, লন্ডনে প্রতিষ্ঠিত এই দূতাবাস ফিলিস্তিনের একটি স্পন্দনশীল অংশ হয়ে উঠবে, যেখানে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর শোনা যাবে এবং মর্যাদার স্বপ্ন টিকে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি