মা বলতেন, প্রতিশোধ নয় দেশকে ঐক্যবদ্ধ করো : প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

গত ১৭ বছরে নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়-অত্যাচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি যদি তার মাকে জিজ্ঞেস করতে পারতেন প্রতিশোধ নেওয়া উচিত কি না, তাহলে তার মা অবশ্যই বলতেন—প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছর আপনার ওপর যে অন্যায়-অত্যাচার হয়েছে, আমি কি তার প্রতিশোধ নেব? সেই ক্ষমতা আমার আছে। কিন্তু আমার বিশ্বাস, আমার মা বলতেন—প্রতিশোধ নয়, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাও। আমার ছোট ভাইকেও যদি একই প্রশ্ন করতাম, সেও মায়ের মতো একই উত্তর দিত।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশকে বিভক্ত রেখে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবার অংশগ্রহণ ও ত্যাগের মূল্যায়নের মধ্য দিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেকের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে, তবে কাউকে বঞ্চিত করে নয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার