মনোনয়ন প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন আফরোজা আব্বাস: “আমি মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার পরিচয়”

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেছেন, দল থেকে প্রস্তাব দেওয়া হলেও নিজেই মনোনয়ন গ্রহণে অসম্মতি জানিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে শুরু থেকেই সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।

বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, 'আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার পরিচয়। আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি।'

একইসঙ্গে মনোনয়ন প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার নাম জড়িয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান।

তিনি আরও জানান, তার স্বামী সংসদ সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার কারণে তিনি বর্তমানে কঠিন ব্যক্তিগত সময় পার করছেন। এ পরিস্থিতিতে তার প্রধান অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।

নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা যেন নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখেন। একই সঙ্গে মনোনয়ন না পাওয়া নেত্রীদের হতাশ হবেন না।'

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৬ জনের মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। আলোচনায় থাকলেও সেই তালিকায় স্থান পাননি বেশ কয়েকজন আলোচিত নারী নেত্রী। তালিকায় আফরোজা আব্বাস ছাড়াও রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম ও ফারজানা সিঁথি।

শেষে আফরোজা আব্বাস বলেন, 'ব্যক্তিগত কষ্টের মধ্যেও আমি বিশ্বাস করি, নারীর শক্তি কখনো থামে না এবং থামানোও যায় না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার