ম্যাচ শেষে কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে দলের পারফরম্যান্সে ঘাটতির কথাও স্বীকার করে সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর মেসি বলেন, শুরু থেকেই তারা কঠিন একটি ম্যাচের প্রত্যাশা করেছিলেন।

তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হবে। এই দলটি স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। প্রথম গোলটি করতে পারাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ভেবেছিলাম এরপর আমরা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরব এবং আরও স্বস্তিতে খেলতে পারব। কিন্তু হয়েছে উল্টো। তারা মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’

বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন আর্জেন্টিনা অধিনায়ক।

মেসি বলেন, ‘নকআউট পর্বে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সব সময় প্রতিপক্ষকে সম্মান করি। জানতাম, কাজটা সহজ হবে না। এখন বিশ্ব ফুটবলে শক্তির ভারসাম্য অনেক বেড়েছে। প্রতিটি ম্যাচই কঠিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচের প্রস্তুতি নেওয়া এবং আজকের ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করা। আমরা অনেক ভালো খেলেছি, তবে কিছু ভুলও ছিল, যেগুলো শুধরে নিতে হবে।’

দলের দুর্বলতার কথাও খোলাখুলিভাবে তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

তিনি বলেন, ‘আমরা ঠিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখতে পারছিলাম না। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। ফলে আমাদের ভুগতে হয়েছে। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। প্রতিপক্ষ শারীরিকভাবে খুব শক্তিশালী ফুটবল খেলেছে, আর আমরা সব সময় তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনি।’

ম্যাচে প্রথমে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দিরয় দুয়ার্তে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেস আবার আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কাবরালের গোলে ফের সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের প্রশংসা করে মেসি বলেন, ‘ওরা এমন একটি দল, যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ সেট-পিস থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি গোল পেয়েছি, যা এই টুর্নামেন্টে আগে হয়নি। আমাদের দলে ভালো হেডে গোল করার মতো খেলোয়াড় আছে এবং আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি। এমন টুর্নামেন্টে সুযোগ কাজে লাগানো এবং গোল করা খুবই গুরুত্বপূর্ণ।’

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে মিশর। একই রাতে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকার দলটি। আগামী মঙ্গলবার শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা