নাহিদের অফিসে নয়, গুলি করা হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৪ জানিুয়ারি) দুপুর থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে বলে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়  খবরটি। এই পরিস্থিতিতে বুধবার বিকেল পাঁচটার দিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা প্রেরণ করেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

বার্তায় উল্লেখ করা হয়, ‘বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।'

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, গতকাল মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মো. আসাদুজ্জামান বলেন, 'যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয়। এটি কোনোভাবেই বলা যাবে না এনসিপির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার