নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কারিগরি-আইনি বিষয় পর্যালোচনার জন্য পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি বুধবার (২৪ জুন) বৈঠকে বসছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক প্রস্তাবে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে তা কমিয়ে দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে পে-কমিশনের সুপারিশের কতটুকু বাস্তবায়ন করা হবে, তা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা কতটা বাড়ানো হবে—এ বিষয়টিও আলোচনায় থাকবে। পাশাপাশি বিদ্যমান বিধিমালা সংশোধন ও পে-স্কেল প্রক্রিয়া আইবাস++ প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, বুধবার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এ কমিটির বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য কমানোর বিষয়টি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির একটি অংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি অংশ কার্যকর করার প্রস্তাব আলোচনায় রয়েছে। উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে এই অনুপাত যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হতে পারে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে ১৮ জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা করা হয়।

সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে পুনর্গঠিত সচিব কমিটির সব সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার