নির্বাচনের পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চারটি প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক চূড়ান্ত পোস্টাল ব্যালটে স্থান পাবে না।

২০০৮ সালে সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পর থেকে মোট ৫৯টি দল নিবন্ধন পেয়েছে। এসবের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। বাতিল হয়েছে ফ্রিডম পার্টি (কুড়াল), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) এবং পিডিপির (বাঘ) নিবন্ধন।

নিবন্ধন বাতিল হওয়া দলগুলোর প্রতীক নিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, এসব প্রতীক নির্বাচন কমিশনের অধীনে রয়েছে, তাই পোস্টাল ব্যালটে সেগুলো রাখতে কোনো বাধা নেই।

এবারের নির্বাচনের জন্য ১১৮টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট ভোটের আগেই পাঠাতে হয় বলে এতে সব প্রতীক রাখা হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, সাধারণ ব্যালট পেপারে আসনভিত্তিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর নামের সঙ্গে প্রতীক দেওয়া হয়, তবে পোস্টাল ব্যালটে শুধুমাত্র প্রতীক থাকবে। সংশ্লিষ্ট আসনের প্রার্থীর তথ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে দেখে প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়