নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে চূড়ান্ত হয়ে গেছে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে জনগণের রায় সংস্কার ও ন্যায়ের পক্ষে এসেছে এবং সেই রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের শর্তেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই এনসিপি সনদে সই করেছে। নাহিদ বলেন, “আমরা আগে জুলাই জাতীয় সনদে সই করিনি। পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই এবারের জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে সংস্কারের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এসেছে।”

এনসিপির আহ্বায়ক বলেন, আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এখন সংস্কার পরিষদে এই সনদ ও গণভোটের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “এনসিপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমরা সংসদে যাচ্ছি। জুলাই জাতীয় সনদ ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আমাদের ম্যান্ডেট। জনগণ আমাদের এই দায়িত্ব দিয়েছে।”

নাহিদ ইসলাম আরও জানান, অন্তর্বর্তী সরকারের শেষদিনে সরকারের আমন্ত্রণে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় উপস্থিত হন। তিনি বলেন, সনদের আইনি ভিত্তি নিশ্চিত না থাকায় এনসিপি আগে এতে স্বাক্ষর করেনি এবং সে সময় সই করার কোনো অর্থ ছিল না।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার