পাকিস্তান থেকে বেলুচিস্তান কি স্বাধীনতা ঘোষণা করেছে?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ অঞ্চল স্বাধীনতা ঘোষণা করেছে এবং তারা বেলুচিস্তানের ৮৫ শতাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন রাষ্ট্র জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ এইটিন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিবৃতিতে দাবি করা হয়, ‘বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, “আমরা বেলুচিস্তানের সন্তান”কে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেছে, জাতীয় পতাকা অনুমোদন করেছে, “বালুচি ফালুস” নামে নিজস্ব মুদ্রা চালু করেছে এবং এখন বেলুচিস্তানের ৮৫ শতাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ করছে।’

এতে আরও দাবি করা হয়েছে, নতুন প্রশাসন অঞ্চলটির খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লাখনির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব উন্নয়ন বেলুচিস্তানকে আন্তর্জাতিক স্বীকৃতির উপযুক্ত করে তুলেছে। আমরা এখন বেলুচিস্তান প্রজাতন্ত্রের সোনা ও তামার খনি, ১৫০টিরও বেশি গ্যাসক্ষেত্র এবং ১ হাজার ২০০টির বেশি সচল কয়লাখনির নিয়ন্ত্রণে রয়েছি।’

এ ছাড়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অনেক কর্মকর্তা পদত্যাগ করে বেলুচদের সঙ্গে যোগ দিয়েছেন এবং নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোর মাধ্যমে নতুন রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কাছে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, ট্যাংক, ক্ষেপণাস্ত্র বা ভারী কামান নাও থাকতে পারে। কিন্তু আমরা আমাদের ভূমির নিয়ন্ত্রণ ধরে রেখেছি। বেলুচিস্তান সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য এবং বেসামরিক প্রশাসন মিলিয়ে ২০২৬ সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে উৎখাতের প্রস্তুতি নিচ্ছে।’

বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ সিএনএন-নিউজ এইটিনকে বলেন, বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে এবং তাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

তার দাবি, ‘বেলুচিস্তান প্রজাতন্ত্রের পরিস্থিতি ক্রমেই বেলুচদের নিয়ন্ত্রণে যাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং এখন মূলত বিমান বাহিনীর ওপর নির্ভর করছে। আগে শুধু সশস্ত্র বেলুচরা লড়াই করত, এখন সাধারণ মানুষও প্রতিরোধে অংশ নিচ্ছে।’

স্বঘোষিত বেলুচিস্তান প্রজাতন্ত্রের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, স্থানীয় জনগণ পাকিস্তানের উপস্থিতি প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি, এমন স্বীকৃতি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করবে এবং দীর্ঘদিনের সংঘাত নিরসনে সহায়ক হবে।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংকট, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলমান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত স্বাধীনতা ঘোষণার দাবির বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি