পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা; আরও দুই ভাড়াটে খুনি গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকায় পৃথক অভিযানে সোহেল ওরফে পাত্তা সোহেল (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে সাভারের বিরুলিয়া থেকে এবং সুজনকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। দু’জনই পেশাদার ভাড়াটে খুনি এবং দীর্ঘদিন ধরে অপরাধচক্রের সঙ্গে জড়িত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব-৪।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী সেকশন-১২–এর একটি হার্ডওয়্যার দোকানে বসা অবস্থায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত গুলিবর্ষণ করে। দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথা, বুকে ও পিঠে কাছ থেকে সাত রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃত সোহেল ও তার দলের সদস্যরাই হত্যাকাণ্ডটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে। তদন্তকারীরা মনে করছেন, এর পেছনে দেশ–বিদেশে অবস্থানরত একটি সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা