অন্যদিকে, একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে কমিশন এই রায় দেয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।