অগ্রযাত্রা থামাতে আবারও ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
দেশের অগ্রযাত্রা থামাতে আবারও একটি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'একটি কালো যুগ আমাদের পেছনে, সামনে নতুন সম্ভাবনা। ঠিক এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার কথা থাকলেও আমাদের অগ্রযাত্রা রুখে দিতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে।'

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, 'এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। জাতি আজ একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই সংগ্রামে ইসলামী ছাত্রশিবির ছিল দুঃসাহসী ও নির্ভীক। বহু আত্মত্যাগ, শাহাদত ও রক্তের বিনিময়ে আজ আমরা এই পর্যায়ে পৌঁছেছি।'

তিনি আরও বলেন, 'ইসলামী ছাত্রশিবির ও আধিপত্যবাদবিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে দমন করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েও তারা ব্যর্থ হয়েছে। এখন মিথ্যাচার, অপপ্রচার ও নানা প্রযুক্তির অপব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কিন্তু জাতি কোনো মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবে না।'

ছাত্রশিবিরকে কখনো সন্ত্রাস বা অপপ্রচারের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা দাবি করে  গোলাম পরওয়ার বলেন, 'ইসলামী ছাত্রশিবির এমন এক শক্তি, যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে