দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আগামীতেও দেশের স্বার্থে বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে এসব কথা বলেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাসের একটি বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া চলে গেছেন। গতকাল তাঁর বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মানুষ আবেগ ও চোখের পানির মাধ্যমে তাঁকে বিদায় জানিয়েছে। তিনি জাতির জন্য যা করেছেন, সেটিরই প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এই সম্মান ও ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, হয়তো মানুষ আমাদেরও এমন বিদায় দেবে।

তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংস্কারের জন্য গণভোট এবং সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১২ তারিখে। এই নির্বাচন যেন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হয়, সেটাই সবার প্রত্যাশা। আজ এ বিষয়েও আলোচনা হয়েছে। অতীতেও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করবো বলে তিনি উল্লেখ করেন। এ সময় তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, আগামী পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কিছু ভাবতে পারলে সেটাই হবে সবার সাফল্য। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আলোচনায় বসা হবে, খোলা মনে জাতির কথা চিন্তা করা হবে এবং জাতির স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি রেখে গেছেন, তার ওপর দাঁড়িয়ে সবাই যেন দায়িত্ব পালন করতে পারে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে