ইবির বায়োমেডিকেল বিভাগের নতুন সভাপতি আরিফুল ইসলাম

ই
ইবি প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৬ ২১:৩৯:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি সহকারী অধ্যাপক মো. খাইরুল ইসলামের মেয়াদ ১৫ নভেম্বর শেষ হবে। বিভাগটির পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় তাঁর পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী ১৬ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশ কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে সেশনজটসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থান করে নিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ ছাড়া বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার