আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ২১:৪৬:২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দিনভর তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেছেন, ‘সারা দেশ থেকে আওয়ামী লীগের যত ক্যাডার ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, সবাই এখন টুঙ্গিপাড়ায় অবস্থান করছে।’

নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন এস এম জিলানী।

তিনি জানান, লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এস এম জিলানী বলেন, ‘আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি লাইভেও তারা এ কথা বলছে। রাষ্ট্রের উচ্চপর্যায়ে আমরা জানিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এখন আমি তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। আমরা কর্মীদের কিছু বললে তারাও সশস্ত্র অবস্থায় যাবে। তখন তো মানুষ মারা যাবে।’

তিনি আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের জসিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ সেখানে ভেঙে পড়েছে। এখন পুলিশ সরকারি স্থাপনাগুলো রক্ষার চেষ্টা করছে।’

বিএনপি একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে এস এম জিলানী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘গণতান্ত্রিক সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না।’

গোপালগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘জাতি দেখছে আওয়ামী লীগ কতটা নৃশংস। তারা আগেও এমন করেছে, এখনো করছে। এখন টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। শুধু দলীয় কার্যালয় নয়, বাজারে অনেক নিরীহ দোকানদারের দোকানেও আগুন দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই ছিল প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

পরে তাঁরা লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় ব্যাপক তাণ্ডব চালানোর ঘটনা ঘটে।​


সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার