ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের ঘটনায় দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ মোট ৩০ জনকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন এবং লোকপ্রশাসন বিভাগের ১৩ জন রয়েছেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন সজিব, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া চার শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিম।
সদ্য সংবাদ/ এআর
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘এসব বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা আপিল করতে পারবে কি না, সে বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন।’