সার সংকট নেই, মজুত করলে কঠোর ব্যবস্থা: মাগুরা জেলা প্রশাসক

আ
আফ্রিদি ইমন (মাগুরা প্রতিনিধি)
১৫ নভেম্বর, ২০২৬ ২১:৫৭:০৯

মাগুরায় কৃষকদের সঙ্গে ধান কাটার মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ১২ হাজার কৃষকের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সরকার কৃষকদের বিনা মূল্যে যেসব কৃষি প্রণোদনা দিচ্ছে, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোনো সার সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যক্তি সরকারকে বিপদে ফেলতে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। এ ধরনের ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সার মজুত করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহসভাপতি মো. সুজন বিশ্বাসসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার