কুবি শিক্ষার্থী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

ক
কুবি প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৬ ২২:০২:১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানো এবং তাঁদের পরিচালিত ক্ষুদ্র উদ্যোগগুলো পরিচিত করার লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এন্টারপ্রেনারশিপ ফেয়ার ১.০’ শীর্ষক উদ্যোক্তা মেলা।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে ‘কুমিল্লা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারস নেটওয়ার্ক’ (সিইউইএন)-এর আয়োজনে এ মেলা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্ষুদ্র ব্যবসা পরিচালনাকারী শিক্ষার্থীরা নিজেদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হুসনে জাহান চৌধুরী এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান। মেলার আয়োজক কমিটিতে রয়েছেন সাঈদুল হাসান ও মোহাম্মদ রাহিম।

মেলায় জুতা, গয়না, শীতের পোশাক, বই, বিভিন্ন ধরনের পোশাক, খাবার ও দেশীয় পিঠাসহ নানা পণ্যের স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিক্ষার্থী উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের উদ্যোগের পরিচিতি বাড়ানোর সুযোগ পাচ্ছেন তাঁরা।

মেলায় আসা এক শিক্ষার্থী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের মেলার আয়োজন সত্যিই অসাধারণ। মেলায় এসে প্রয়োজন না থাকা সত্ত্বেও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে কয়েকটি বই কিনেছি। পাশাপাশি আমার এক বন্ধুকেও বই কিনতে উৎসাহিত করেছি। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগ এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

১৫ ও ১৬ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে যেকোনো স্টল থেকে পণ্য কেনা ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে পাঁচ হাজার টাকা সমমূল্যের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান বলেন, ‘সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়গুলো থেকেই উঠে আসছেন। আমি চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা স্থান থেকে নিজেদের উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নেবেন। আমি মনে করি, এখান থেকেই এক নতুন যাত্রার সূচনা হলো। এই চমৎকার উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ রয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করি।’

আয়োজকদের প্রত্যাশা, এ মেলা শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের সৃজনশীল উদ্যোগের বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষুদ্র উদ্যোগগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার