সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ক
কুবি প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৬ ২৩:০০:৫৫

সারা দেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সদস্যসচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. কাউছার আহম্মেদ পাটওয়ারী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. হারুন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জনি আলম এবং ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ২০২৬ সালের নির্বাচনের পর দেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাঁরা দেশে আইনের শাসন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেও পতিত স্বৈরাচারী গোষ্ঠী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন।’

কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, ‘আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। বাংলাদেশ এখন নামে মাত্র স্বাধীন। আইনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদের প্রতিহত করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আজ আমরা শিক্ষকরা দাঁড়িয়েছি। তবে শুধু আমরা নই, শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষকে এই অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, ‘অন্যায় ও অরাজকতার পেছনে যারা কাজ করছে, তাদের প্রতিহত করতে সম্মিলিত শক্তি প্রয়োজন। আমরা চাই, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সহজ-স্বাভাবিক বাংলাদেশ গড়ে উঠুক।’

ইউট্যাবের কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিগত ১৭ বছরে মানুষের প্রতিবাদ ও আশঙ্কার জায়গা ছিল ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের অধিকার। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের পর এ দেশে স্থিতিশীলতা এসেছে। বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছিল। সেই আবহ নস্যাৎ করার জন্য ’২৪ সালে পরাজিত হয়ে নির্বাসিত একটি বিশেষ গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। তাদের এই অপতৎপরতার প্রতিবাদেই আমাদের আজকের অবস্থান কর্মসূচি।’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. র‍্যাগিংয়ের দায়ে ইবির ২৬ শিক্ষার্থী বহিষ্কার, আজীবন ৫ জন সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. র‍্যাগিংয়ের দায়ে ইবির ২৬ শিক্ষার্থী বহিষ্কার, আজীবন ৫ জন সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী