রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার ১০ নম্বর রোডের খালপাড়ে একটি ব্যাগের ভেতর মানবদেহের বিচ্ছিন্ন অংশ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে খালপাড় এলাকায় এসব পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, খালপাড়ে পড়ে থাকা একটি ব্যাগ ও এর আশপাশে মানবদেহের বিচ্ছিন্ন অংশের মতো কিছু দেখতে পান তারা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে।
দেহাবশেষের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানার তদন্ত চলছে।
এ ঘটনায় ব্যাগটি সেখানে কে বা কারা রেখে গেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসকে