রাজধানীর উত্তরায় পুলিশের অভিযানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ওমর ছানি (২৭) গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল তাঁকে আটক করে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সদ্য সংবাদ/এসএস