খাবার দিতে দেরি, মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১৫:৫৫:৩৭
ছবি: সংগৃহীত

খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খাবারের অর্ডার দেওয়া নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি গড়ায় হাতাহাতিতে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁটিতে খাবারের অর্ডার দিয়েছিলেন। খাবার দিতে দেরি হওয়ায় তারা কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পরে তিতুমীর কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তারা রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। আকস্মিক এ ঘটনায় সেখানে খাবার খেতে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবার পরিবেশনে দেরি হওয়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এরপর শিক্ষার্থীরা অন্য সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।

ওসি আরও জানান, এ ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান