ধানমন্ডিতে নিরাপত্তা কর্মীদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ লুট

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩১:৫২
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। দোকানটির মালিকের দাবি, চোরেরা প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে।

দোকানের বিক্রয়কর্মীরা বলেন, শপিং মলের নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়। এরপর দুর্বৃত্তরা দোকানে ঢুকে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া গয়নার পরিমাণ প্রায় দুই হাজার ভরি। এর পাশাপাশি নগদ টাকাও খোয়া গেছে।

ঘটনায় শপিং মলের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, দুজন নিরাপত্তাকর্মী ঘটনার পর থেকে পলাতক। সন্দেহভাজন হিসেবে আরও চারজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, ঘটনার পর তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন দোকানটির নিজস্ব নিরাপত্তাকর্মী এবং বাকি দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। ফুটেজে একজন নিখোঁজ নিরাপত্তাকর্মীকে বহিরাগতদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শপিং মলটি ঘিরে পুলিশি তৎপরতা দেখা যায়। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই ধরনের কৌশলে দোকানটিতে চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানোর পর একজন অসুস্থ হয়ে পড়লেও মালিক বিষয়টি বুঝতে পারায় চুরির ঘটনা ঘটেনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর