জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৫:০৯
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সফর আয়োজন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে সফরের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সফরের নির্দিষ্ট দিন-তারিখ পরবর্তী সময়ে ঠিক করা হবে।

এ সময় মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রসঙ্গও উঠে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের জন্য চুক্তিটিতে যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে সম্পৃক্ত থাকার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই নির্ধারিত হবে। দেশের স্বার্থ যেখানে সংশ্লিষ্ট, প্রয়োজন অনুযায়ী সেখানেই বাংলাদেশ যুক্ত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে কোনো ধরনের চাপ নেই বলে দাবি করেন হুমায়ুন কবির। তিনি জানান, দেশের প্রয়োজন বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রয়োজন দেখা দিলে ভবিষ্যতেও বোয়িংয়ের কাছ থেকে আরও উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী