সারের দাবিতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৫:২২
আনারুল ইসলাম রানা

সার নিতে সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন কুড়িগ্রামের কৃষকরা। এতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টে সার নিতে ভোর থেকেই কৃষকদের ভিড় জমে।

কৃষকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও সময়মতো সার সরবরাহ করা হচ্ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তারা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং দূরপাল্লার যান চলাচলও বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ডিলারদের একটি অংশ রাতের আঁধারে সার কালোবাজারে বিক্রি করছে। ফলে সরকারি দামে সার পাওয়ার জন্য ডিলার পয়েন্টে এসেও অনেক কৃষক চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। বাধ্য হয়ে খুচরা বাজার থেকে প্রতি কেজি সার ৪৫ থেকে ৫০ টাকা দরে কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

কৃষকদের দাবি, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নজরদারি বাড়িয়ে নির্ধারিত দামে পর্যাপ্ত সার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কালোবাজারির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ