রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হলেন সদ্য সংবাদের রংপুর প্রতিনিধি নাইম হোসেন

র
রংপুর প্রতিনিধি (নাইম হোসেন)
১২ অক্টোবর, ২০২৬ ১৪:৩৮:৩০

রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম সদ্য সংবাদের রংপুর প্রতিনিধি নাইম হোসেন। ১১ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সকালের বাণীর ডিজিটাল বিভাগের ইনচার্জ ফেরদৌস জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার আতিক হাসান।

রোববার (১১ অক্টোবর) রংপুর প্রেসক্লাবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হয়েছেন আরসিটিভির ডেস্ক ইনচার্জ তুষার আচার্য এবং সহসভাপতি হয়েছেন দেশ নিউজ বিডি ২৪-এর সিনিয়র রিপোর্টার আকাশ চন্দ্র পাপ্পু। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রহর নিউজের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলুল্লাহ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ডিআরবি নিউজের স্টাফ রিপোর্টার মারুফ বিল্লাহ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দ্য রংপুর পোস্টের ইনচার্জ মো. মেহেদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ক্যাম্পাস নিউজের স্টাফ রিপোর্টার মেরাজুল ইসলাম মনোনীত হয়েছেন।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক বায়ান্নর আলোর মাল্টিমিডিয়ার ভিডিও জার্নালিস্ট আতিক হাসান এবং ঢাকা ডায়েরির রংপুর প্রতিনিধি তরিকুল ইসলাম।

সভায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং রংপুরের অনলাইন সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রংপুর অঞ্চলের অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কার্যক্রম আরও বেগবান হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি