উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল

স
সিরাজগঞ্জ প্রতিনিধি (মো. আব্দুর রউফ)
২৬ অক্টোবর, ২০২৬ ২১:৩১:১৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলিম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (২৬ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হক। এ সময় জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, গজাইল শরাফতিয়া আলিম মাদরাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীসমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ভবনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানও বাড়াতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় নেতারা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি