মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিকদের জন্য জরিমানা ছাড়া কর ও ফি পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে সংস্থাটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে হবে। জরিমানা ছাড়া এই সুযোগ শেষবারের মতো দেওয়া হচ্ছে উল্লেখ করে ২৯ অক্টোবরের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
সদ্য সংবাদ/ এআর