চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

স
সিরাজগঞ্জ প্রতিনিধি (মো. আব্দুর রউফ)
২৬ অক্টোবর, ২০২৬ ২১:৫৯:০৯

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে এক যাত্রীকে মারধর করে টাকা, মুঠোফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। যমুনা রেলসেতু পার হওয়ার সময় ওই যাত্রীর ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।

আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার বদল রেললাইন দক্ষিণ কলাপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য ঢাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন তানভীর। পথে যমুনা রেলসেতুর আগে একটি স্টেশনে কিছু কেনার জন্য তিনি ট্রেন থেকে নামেন। পরে যাত্রীদের ভিড়ে ট্রেনের ভেতরে উঠতে না পেরে ছাদে ওঠেন।

ট্রেনটি যমুনা রেলসেতু পার হওয়ার সময় দুই ব্যক্তি তাঁকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এরপর তাঁর কাছ থেকে ২ হাজার ৯০০ টাকা, একটি স্মার্টফোন ও একটি ঘড়ি ছিনিয়ে নেন তাঁরা।

ভুক্তভোগী তানভীর আহমেদ বলেন, ‘আমি তাঁদের অনুরোধ করে বলি, আমার মুঠোফোন ও ১০০ টাকা দেন। মুঠোফোনে চাকরির অনেক কাগজপত্র আছে। বাকি সব নিয়ে যান। পরে তাঁরা আমাকে ১০০ টাকা দিয়ে মুঠোফোনসহ অন্য জিনিস নিয়ে নেন।’

তিনি আরও বলেন, জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামার পর তিনি চিৎকার শুরু করেন। এ সময় ট্রেনের যাত্রী ও স্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে আটক করেন। তবে অপর ব্যক্তি পালিয়ে যান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে প্রথমে তাঁদের হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে তিনি কামারখন্দ থানা-পুলিশকে বিষয়টি জানান। পরে তাদের হেফাজত থেকে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়। ভুক্তভোগীর মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। তবে অপর ব্যক্তি পালিয়ে গেছেন। তাঁর কাছে ২ হাজার ৭০০ টাকা রয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ ও পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েনের দাবি জানান স্থানীয়রা।

এদিকে, ছিনতাই প্রতিরোধে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু দুই রাত মহড়া দিয়েছেন। পাশাপাশি ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে কাজ করছে রেলওয়ে পুলিশ ও কামারখন্দ থানা-পুলিশ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি