২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কলাপাড়ায় জামায়াতের বিক্ষোভ

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি (আবিদ হাসান সাইমুম)
২৮ অক্টোবর, ২০২৬ ২২:৫৬:১৭

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি নিজাম উদ্দিন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখার সভাপতি মো. জাহিদ মুসুল্লী, কলাপাড়া থানা শাখার সভাপতি মো. শামীম এবং কলাপাড়া থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি এসহাক মুন্সী।

বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে ‘আইয়ামে জাহেলিয়ার যুগের’ সঙ্গে তুলনা করেন। তিনি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পেয়েছিল বলে তিনি মনে করেন।

সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা