ওয়ানডেতে টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪৪:০৬
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের ইনিংস খেলার পথে দুটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েছেন ভারতের এই তারকা ব্যাটার। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ৫১ বলে ৭৪ রান করেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। বৃষ্টির কারণে বাধাগ্রস্ত ম্যাচে ভারতের জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই ঝোড়ো ব্যাটিং।

এই ইনিংসের সুবাদে ওয়ানডের দ্বিতীয় ইনিংসে কোহলির মোট রান দাঁড়িয়েছে ৮ হাজার ৭৪১। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩২ বার ব্যাট করে ৮ হাজার ৭২০ রান করেছিলেন শচীন। তাঁর নামের পাশে ছিল ১৭টি সেঞ্চুরি ও ৫২টি অর্ধশতক।

অন্যদিকে, কোহলি মাত্র ১৬৯ ইনিংসেই শচীনের রেকর্ড অতিক্রম করেছেন। দ্বিতীয় ইনিংসে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৩০ এবং অর্ধশতক ৪৬টি। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়ানডের দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

এদিন আরেকটি রেকর্ডেও নিজের নাম জড়িয়েছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তাঁর মোট রান এখন ১ হাজার ৯৭১। কিউইদের বিরুদ্ধে ৫০ ইনিংসে সমান রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ফলে মাত্র ৩৭ ইনিংসেই পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির সেঞ্চুরি সাতটি এবং অর্ধশতক ১১টি। অন্যদিকে, পন্টিংয়ের ছিল ছয়টি সেঞ্চুরি ও ১২টি অর্ধশতক।

একই ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ধারাবাহিকতা ও রেকর্ড গড়ার সক্ষমতার জানান দিলেন ভারতের সাবেক অধিনায়ক।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল