লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের, আহত ৪

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি)
৭ নভেম্বর, ২০২৬ ১১:৫০:৪৫
ছবি: সদ্য সংবাদ

লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের। ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০) ও বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।

স্থানীয়দের বরাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সকালে বুড়িমারীগামী একটি ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাবিবুর ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও চারজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন