রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। তবে ঘটনার সময় বাসের ভেতরে কোনো যাত্রী ছিলেন না।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে