গাঁজা পরিবহনে জড়িত থাকায় কলাপাড়ায় দুজনের কারাদণ্ড

ন
নাঈমুর রহমান (কলাপাড়া প্রতিনিধি)
৭ নভেম্বর, ২০২৬ ১১:১৯:৩২
ছবি: সদ্য সংবাদ

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক পরিবহন ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে তিন ব্যক্তির বিরুদ্ধে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গাঁজা পরিবহনের দায়ে দুজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা পরিবহনের অভিযোগে মাহাবুব (৪২) ও আবুবক্কর (৪০) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য ও পশ্চিম বাদুরতলী এলাকায়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও পাঁচ দিন করে কারাভোগ করতে হবে।

অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। এ সময় কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

অন্যদিকে, ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদীতে পৃথক অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবীব (৫৫) নামে এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ও ১৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ