বিএনপির রাজনীতির নদীতে চর পড়েছে, তাই জামায়াতে এসেছি: আখতারুজ্জামান

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ১০:২০:৫৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার দশক জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত থাকার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। বিএনপির রাজনীতির সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, জাতীয়তাবাদের রাজনীতির যে ধারায় এতদিন ছিলেন, সেখানে এখন আর আগের মতো সম্ভাবনা দেখছেন না। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে এসব কথা বলেন আখতারুজ্জামান রঞ্জন।

তিনি বলেন, ৪০ বছর জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই রাজনৈতিক ধারাকে একটি বড় নদীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, নদীতে চর পড়ে যাওয়ায় সেখান থেকে সরে এসে নতুন ধারায় যুক্ত হয়েছেন। তাঁর ভাষায়, জামায়াতে ইসলামী হলো সেই নতুন বড় নদী, যেখানে তিনি ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।

আখতারুজ্জামান রঞ্জন আরও বলেন, অতীতের রাজনৈতিক জীবনে নিজের কোনো ভুল ছিল বলে তিনি মনে করেন না। তবে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। সত্যের জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে প্রয়োজনে কঠিন পথ পাড়ি দিতেও পিছপা হবেন না। তাঁর কাছে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান তিনি।

বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন দেশকে আরও উন্নত অবস্থানে নিতে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন।

বিমানবন্দরকেন্দ্রিক একটি ঘটনায় গ্রেপ্তারের পর কারাগার থেকে মুক্তি পেয়ে কিশোরগঞ্জে ফেরার পর জেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। এ সময় দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এর আগে সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এবং সকাল ১০টায় পুলেরঘাট বাজারে আঞ্চলিক শাখা জামায়াতের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এসব আয়োজনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা