রাজধানীতে মাদক নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল নারীর

এ
এলেন বিশ্বাস (ঢাকা প্রতিনিধি)
৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৯:৫৯
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জয়নাল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া বেগম দক্ষিণখানের ফায়দাবাদ গোলটেক এলাকার বাসিন্দা মো. হাসমত আলী ও হাক্কানী বেগমের মেয়ে।

স্থানীয়দের ভাষ্য, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সোনিয়া বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢামেক হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, রেলগেটসংলগ্ন ‘আলফাত ওরফে ঠোঁট কাটা আলতাফ’-এর বস্তিতে চলা মাদক কারবারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবর পেয়ে দক্ষিণখান ও উত্তরা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন জানান, উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। গুরুতর আহত এক নারীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান