নামের মিলের কারণে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৩:৪১:৩২
ছবি: সংগৃহীত

একই নামের কারণে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভুল ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় ১০ মাস কারাভোগের পর মো. আলমাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারিক অনুসন্ধানে তাঁর পরিচয় নিয়ে পুলিশের তদন্তে গুরুতর অসংগতি ও গাফিলতির তথ্য উঠে আসার পর রোববার (৮ নভেম্বর) এ আদেশ দেন আদালত।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

মামলার নথি ও আদালতের নির্দেশে পরিচালিত বিচারিক অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, ঢাকার মিরপুর থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ। তিনি ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। মামলার শুরু থেকেই পলাতক থাকা এই ব্যক্তি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

অন্যদিকে, কারাগারে থাকা মো. আলমাসের বাবার নাম শেখ খলিল। তাঁর বাড়ি দোহারের কুসুমহাটি এলাকায়। পরিচয়ের এই পার্থক্য থাকা সত্ত্বেও তাঁকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। নিজেকে নির্দোষ দাবি করে মুক্তির আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত ঘটনাটি যাচাই করতে বিচারিক অনুসন্ধানের নির্দেশ দেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তদন্ত করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে ভুল ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের পেছনে পুলিশের তদন্তে গুরুতর ত্রুটির বিষয়টি উঠে আসে।

অনুসন্ধানে দেখা যায়, মূল মামলার ফরোয়ার্ডিং, পুলিশ প্রতিবেদন ও গ্রেপ্তারি পরোয়ানায় আসামির ঠিকানা নিয়ে অসংগতি ছিল। দুই ব্যক্তির বাড়ি একই ডাকঘরের আওতাভুক্ত এলাকায় হওয়ায় ঠিকানা শনাক্তে বিভ্রান্তি তৈরি হয়। বাবার নামের কিছুটা মিল থাকলেও তাঁদের পারিবারিক পরিচয় ও অন্যান্য তথ্যের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল।

নথি অনুযায়ী, গ্রেপ্তার আলমাসের বাবার নাম শেখ খলিল এবং দাদার নাম শেখ নওয়াব আলী। বিপরীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আলমাছের বাবার নাম খলিল আহম্মেদ এবং দাদার নাম শেখ শহর আলী। তাঁদের পারিবারিক সদস্যসংখ্যাতেও অমিল রয়েছে। মূল আসামির তিন বোনের মধ্যে তিনি একমাত্র ভাই। অন্যদিকে গ্রেপ্তার আলমাসের পরিবারে দুই ভাই ও দুই বোন।

বয়স ও পেশার ক্ষেত্রেও দুই ব্যক্তির মধ্যে পার্থক্য পাওয়া যায়। ২০০২ সালে অস্ত্র মামলার সময় মূল আসামি আলমাছের বয়স ছিল ২৪ বছর। অন্যদিকে ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর জন্ম নেওয়া আলমাসের বয়স তখন ছিল মাত্র ১৭ বছর। জীবিকার ক্ষেত্রেও তাঁদের পরিচয় আলাদা। মূল মামলার নথিতে আলমাছের পেশার সুনির্দিষ্ট উল্লেখ না থাকলেও আলমাস গ্রামে কৃষিকাজ ও বৈদ্যুতিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বিচারিক অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে হাইকোর্ট নিশ্চিত হন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাছ এবং কারাগারে থাকা আলমাস এক ব্যক্তি নন। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১০ মাস কারাভোগ করা আলমাসকে তাই অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ