চার দফা দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪১:৫৪
ছবি: সদ্য সংবাদ

স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণসহ চার দফা দাবি আদায়ে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকেরা। বুধবার দুপুরে শহরের মল্লিকপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‘শ্রমিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শ্রমিক নেতারা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে কর্মরত পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক নুর উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান এবং জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন কালাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

কর্মসূচিতে শ্রমিকদের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধ, সব বালু-পাথর কোয়ারি দ্রুত চালু এবং সুনামগঞ্জ-সিলেট সড়কে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ করা।

শ্রমিক নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে পরিবহন খাতে তাঁদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫